সোমবার সকালে কালিগাংনী গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহত হলেন, স্থানীয় কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা বাবুল আক্তার, ফুরকান আলী, নাহিদুজ্জামান রাসেল, আবুল কালাম, লিজন, বদরুদ্দীন ও সাবদুল। তাদের সবার বাড়ি কালীগাংনী গ্রামে।
জানা গেছে, সোমবার সকালে বদরুদ্দিনের নেতৃত্বে তার লোকজন বিরোধপূর্ণ একটি জমিতে চাষ দিতে যান। এ সময় বাবুল আক্তার বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাষ না করার জন্য আহ্বান জানান। এতে বাবুল আক্তারের ওপর হামলা করা হলে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় উভয়পক্ষের সাতজন আহত হন। পরে তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
.png)
মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া জানান, এ ঘটনায় কেউ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।