ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছের ঘের দখলকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক নিহত

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৫, ৪ ফেব্রুয়ারি ২০২৪
মাছের ঘের দখলকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক নিহত
নিহতের বাড়িতে স্বজনরা। ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলের কালিয়ায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইসরাফিল মোল্যা (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।

নিহতের স্বজনরা জানান, কৃষ্ণপুর গ্রামের মালেক মোল্লার ছেলে গোলাম মোস্তফা নিফু মোল্লার সঙ্গে একই গ্রামের আনোয়ার ফকিরের ছেলে শিবলী নোমান প্রিন্সের চাঁচুড়ী বিলের একটি মাছের ঘের নিয়ে বিরোধ চলে আসছিল। গত একবছর ধরে এ বিষয়ে একাধিক হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। ঘের নিয়ে উভয়পক্ষের অন্তত চারটি মামলা আদালতে চলমান রয়েছে।

Advertisement

স্থানীয়রা জানান, সবশেষ শনিবার বিকেল থেকে ঐ মাছের ঘের দখলকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে রোববার সকালে শিবলী নোমান প্রিন্সের লোকজন মাছের ঘেরে গেলে গোলাম মোস্তফা নিফু মোল্লার লোকজন বাধা দিলে সংঘর্ষ হয়। এসময় নিফু মোল্লার সমর্থক ইসরাফিল মোল্যা মারাত্মক আহত হন। পরে তাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, নিহতের ময়নাতদন্ত নড়াইল সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!