ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মান্দায় বাসের ধাক্কায় নিহত ১, আহত ৩

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৫, ৭ ফেব্রুয়ারি ২০২৪
মান্দায় বাসের ধাক্কায় নিহত ১, আহত ৩
প্রতীকী ছবি

নওগাঁর মান্দায় বাসের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে রতন মাহাত নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন যাত্রী আহত হয়েছেন।

বুধবার বিকেলে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন মাহাত নিয়ামতপুর উপজেলার তানইল গ্রামের সঞ্চরিয়া মাহাতের ছেলে।

জানা যায়, বিকেলে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা ছিটকে সড়কে পড়ে যান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রতন মাহাত মারা যান।

Advertisement

মান্দা থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!