শনিবার (১৩ এপ্রিল) রাত ২টার দিকে আলমডাঙ্গা উপজেলার পারলক্ষীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার বুড়া গ্রামের সেন্টু মিয়ার ছেলে খালিদ হোসেন ও একই গ্রামের আরিফুল ইসলামের ছেলে তামিম হোসেন। আহত সজিব আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার সিন্দুরিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে কুষ্টিয়ায় একটি কনসার্টে গিয়েছিলেন ওই তিন যুবক। পরে এক মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় পারলক্ষীপুর গ্রামে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান খালিদ ও তামিম। গুরুতর আহত হন সজিব। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
আলমডাঙ্গা থানার ওসি শেখ গনি মিয়া বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।