নিহতরা হলেন বরিশালের উজিরপুর উপজেলার নারায়ণপুর গ্রামের হাবুল সরদারের ছেলে উজ্জ্বল সরদার ও তার শ্যালক বাকেরগঞ্জ উপজেলার গুয়াখোলা এলাকার জালাল হাওলাদারের ছেলে দ্বীন ইসলাম ।
নিহত উজ্জ্বলের চাচাতো ভাই নুরে আলম তাদের পরিচয় নিশ্চিত করেছেন।
.png)
গৌরনদী ফায়ার স্টেশনের অফিসার মো. বিপুল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তিনি আরো জানান, চেয়ারম্যান পরিবহনের বাসটি বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। আর মোটরসাইকেলটি ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে দুটি যানের সংঘর্ষে মোটরসাইকেলচালক ও আরোহী নিহত হন।
গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, ঈদুল ফিতরের ছুটি কাটাতে শ্যালক দ্বীন ইসলামকে নিয়ে গ্রামের বাড়িতে আসছিলেন উজ্জ্বল। পথিমধ্যে মহাসড়কের ইল্লা বটতলা এলাকায় ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। পরে ভুরঘাটা এলাকা থেকে ঘাতক বাসটি আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।