সোমবার দুপুরে উপজেলার সোনাহার ইউপির বসুনিয়ারহাট-চিকারহাট সড়কের গোয়ালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাজল রায়ের বাড়ি উপজেলার সুন্দরদিঘী ইউপির কালিগঞ্জ ঢাকাইয়া পাড়া এলাকায়। তিনি ওই এলাকার তাপস রায়ের ছেলে। কাজল উপজেলার কালিগঞ্জ বিএম কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করতেন।
.png)
জানা যায়, সোমবার দুপুরে ব্যক্তিগত কাজে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে নীলফামারী জেলার ডোমার উপজেলার চিকারহাটে যাচ্ছিলেন। পরে তিনি উপজেলার সোনাহার ইউপির বসুনিয়ারহাট-চিকারহাট সড়কের গোয়ালপাড়া এলাকায় পৌঁছলে সড়কে পড়ে থাকা একটি ইটের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে থাকা একটি ইউক্যালিপটাস গাছের সঙ্গে ধাক্কা খান। এ সময় তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে মোটরসাইকেলের অপর আরোহী রিপন ইসলামসহ সড়কের পাশেই ছিটকে পড়েন। তবে এতে কাজলের মাথা থেতলে গেলেও অপর আরোহী রিপন সামান্য আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহায়তায় কাজলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার এসআই রবিউল ইসলাম বলেন, লাশের সুরতহাল আমরা করেছি। আইনী প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।