নিহত মেঘনার গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরিপুর থানার রঙ্গপুর গ্রামে। তিনি স্বামীর সঙ্গে সচিবালয় ৩ নম্বর গেট এলাকায় থাকতেন।
নিহতের স্বামী নাঈম জানান, তারা দুজন ভাঙ্গারি মালামাল সংগ্রহ করতেন। বিকেলে প্রেসক্লাবের বিপরীত পাশের রাস্তায় একটি বাস তার স্ত্রীকে ধাক্কা দেয়। খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান তিনি। পরে চিকিৎসক মেঘনাকে মৃত ঘোষণা করেন।
.png)
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঐ নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।