ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিকআপে গান বাজিয়ে নাচানাচি, বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৪, ১২ এপ্রিল ২০২৪
পিকআপে গান বাজিয়ে নাচানাচি, বাসের ধাক্কায় যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজশাহীতে পিকআপে সাউন্ড বক্সে গান বাজিয়ে নাচানাচি করার সময় বাসের ধাক্কায় আজিজুল ইসলাম নামে এক কিশোর নিহত হয়েছেন।

শুকবার সকাল ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল ইসলাম পুঠিয়ার ভরুয়াপাড়া এলাকার আকানি ইসলামের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে আজিজুল তার বন্ধুদের নিয়ে ভাড়া করা পিকআপে সাউন্ড বক্সে গান বাজিয়ে নাচানাচি করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা চাঁপাইনবাবগঞ্জ টু রাজশাহীগামী একটি বাস পিকআপকে ধাক্কা দেয়। এতে ছিটকে সড়কে পড়ে যান ওই আজিজুল। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

কাশিয়াডাঙা থানার ওসি ইমরান হোসেন জানান, ওই কিশোরের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে দুর্ঘটনাস্থলে থানার সীমানা নিয়ে একটু জটিলতা আছে। সেটি সুরাহা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!