বৃহস্পতিবার বিকেলে উপজেলার পৌরসভার নতুনবন্দর এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের লোহাগাড়া সুপারিতলা এলাকার বাছের আলীর ছেলে কাউসার আলী (১৬) ও একই এলাকার ইয়াকুব আলীর ছেলে সাব্বির (১৭) এবং দেবীগঞ্জ সদর ইউনিয়নের খাঁ পাড়া এলাকার মজনুর ছেলে সাব্বির (২২)।
.png)
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ি থেকে কাউছারকে মোটরসাইকেলে নিয়ে ঘুরতে বের হয় সাব্বির। একসময় দেবীগঞ্জ বাজার থেকে আরো একজনকে সঙ্গে নিয়ে তিনজন সোনাহার বাজারের দিকে যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যায় কাউছার।
এদিকে, দুই মোটরসাইকেলের অপর ছয় আরোহী আহত হলে তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়। পরে রংপুর মেডিকেলে নেয়া হলে সাব্বির নামে দুইজন মারা যান।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, এখন পর্যন্ত আমরা অফিসিয়ালি দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা সংক্রান্ত মামলা রুজু করা হবে।