ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৪, ১০ এপ্রিল ২০২৪
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন উপজেলার পাররামরামপুর ইউপির মাঠেরঘাট এলাকার নাছিরের ছেলে দেলোয়ার ও মো. খোরশেদের ছেলে জীবন। 

মঙ্গলবার বিকেলে উপজেলার পাররামরামপুর ইউপির মাঠেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

স্থানীয়রা জানান, বিকেলে উপজেলার পাররামরামপুর ইউপির মাঠেরঘাট এলাকায় দুই মোটরসাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দেলোয়ার। গুরুতর আহত জীবনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ থানার তাড়াটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তোফাজ্জল বলেন, দুই মোটরসাইকেলেই চালকসহ তিনজন করে ছিলেন। দুজন নিহত হয়েছেন। একজন ঘটনাস্থলে ও অপরজন ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে মারা যান। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!