ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনা প্রাণ গেল চাচা-ভাতিজার

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫০, ১১ এপ্রিল ২০২৪
ঈদে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনা প্রাণ গেল চাচা-ভাতিজার
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে ঈদ আনন্দে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় সাব্বির হোসেন (১৬) ও কাউছার আলী (১৫) নামে দু’জন নিহত হয়েছে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

একই ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এতে ঈদ আনন্দের মাঝে এলাকাজুড়ে নেমে এসেছে বিষাদের ছায়া।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার পৌরসভার নতুনবন্দর এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

Advertisement

নিহতরা হলেন- কালিগঞ্জ ইউনিয়নের লোহাগারা শুপাড়িতোলা গ্রামের ইয়াকুব আলীর ছেলে সাব্বির ও একই এলাকার বাসেত আলীর ছেলে কাউছার। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ি থেকে ভাতিজা কাউছারকে মোটরসাইকেলে নিয়ে ঘুরতে বের হয় সাব্বির। একসময় দেবীগঞ্জ বাজার থেকে আরো একজনকে সঙ্গে নিয়ে তিনজন সোনাহার বাজারের দিকে যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যায় কাউছার। এদিকে, দুই মোটরসাইকেলের অপর ৫ আরোহী আহত হলে তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেলে নেয়া হলে মারা যায় সাব্বির। আহতরা রংপুর মেডিকেলে চিকিৎসাধীন।

দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, মরদেহ দুটির সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!