ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নারী নিহত, আহত ৭

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৭, ১৬ এপ্রিল ২০২৪
রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নারী নিহত, আহত ৭
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় যাত্রীবাহী পিকআপ উল্টে গিয়ে জিকু চাকমা নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরো সাতজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি বিহারপাড়া এলাকা থেকে পিকআপযোগে ২০-২২ জন নারী-পুরুষ দুপুরে বাঘাইছড়ি ইউনিয়নের মিলনপুর ভাবনা কুঠির বিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন। পরে বিকেলে অনুষ্ঠান শেষে মহালছড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা। কচুছড়ি নামক এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে যায়। এতে সবাই আহত হন।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিকু চাকমাকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়ি সদর হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হয়।

Advertisement

বাঘাইছড়ি থানার ওসি (তদন্ত) ফেরদৌস মোহাম্মদ বলেন, সীমান্ত সড়কের কচুছড়ি নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে দুর্ঘটনা ঘটে বলে আমরা জানতে পারি। যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!