ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাজার থেকে ফিরছিলেন বাড়ি, পথেই নিথর নুরু

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০২, ২৩ জুন ২০২৪
বাজার থেকে ফিরছিলেন বাড়ি, পথেই নিথর নুরু
ফাইল ফটো

বরগুনার তালতলীতে ব্যাটারিচালিত অটোগাড়ির চাপায় নুরু জোমাদ্দার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৩ জুন) বেলা ১১টার দিকে মালিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নরু জোমাদ্দার একই এলাকার মৃত সুলতান জোমাদ্দারের ছেলে।

স্থানীয় সূত্র জানা গেছে, সকালে নুরু জোমাদ্দার তালতলী বাজার থেকে নিজ বাড়ির দিকে হেঁটে রওনা দেন। পথে মালিপাড়া ‘আয়েশা মঞ্জিল’র সামনে আসলে ব্রিজ ঘাট থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোগাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

তালতলী থানার ওসি শহীদুল ইসলাম খান বলন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ব্যাটারিচালিত অটোগাড়িটি জব্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!