বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের উপপরিচালক (মানি লন্ডরিং) মো. নুর-ই আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে জেলা প্রশাসককে আহবায়ক ও দুদকের জেলা কার্যালয়ের উপ-পরিচালককে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটিতে অন্যান্য চার সদস্য হলেন জেলা পুলিশ সুপার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৗশলী এবং আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট।
.png)
এই কমিটি সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্কের সব সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি করবেন। এছাড়া রিসিভাররা পার্কের সামগ্রিক কার্যক্রমসহ যাবতীয় বিষয় যথাযথভাবে পর্যবেক্ষণ ও তদারকি করবেন। তাদের কার্যক্রম কমিশনকে নিয়মিত অবহিত করতেও বলা হয়েছে।