ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জেলের জালে বিশাল অজগর

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৭, ১২ জুন ২০২৪
জেলের জালে বিশাল অজগর
উদ্ধারকৃত অজগর

বরগুনার পাথরঘাটায় খালের পাড়ে জেলেদের রাখা জালে প্যাঁচানো অবস্থায় একটি ১০ ফুট লম্বা অজগর উদ্ধার করা হয়েছে।

বুধবার (১২ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মাঝের খালের পাড় থেকে সাপটি উদ্ধার করেন জাকির মুন্সি নামে এক ব্যক্তি। পরে বলেশ্বর নদ সংলগ্ন এলাকায় সেটি অবমুক্ত করা হয়।

পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের সদস্য জাকির মুন্সি বলেন, রুহিতা মাঝের খালের পাড়ে আবরোধের কারণে রাখা জেলেদের জালে প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা হঠাৎ একটি অজগর সাপ দেখতে পান। সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিয়ে জানালে সেখানে যাই। পরে দ্রুত অজগর সাপটি উদ্ধার করে বন বিভাগকে জানিয়ে মাঝের খালের বনে অবমুক্ত করা হয়।

Advertisement

টেংরা বিট কর্মকর্তা জিয়া বলেন, অজগর উদ্ধারের বিষয়ে আমি অবগত না। কেউ আমাকে জানায়নি। হয়তো রেঞ্জ কর্মকর্তাকে অবহিত করতে পারেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!