ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোয়ালঘরে মিলল ২০ কেজির বিশাল অজগর 

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৯, ৯ জুন ২০২৪
গোয়ালঘরে মিলল ২০ কেজির বিশাল অজগর 
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গোয়ালঘর থেকে ২০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন উপজেলার কালাপুর ইউপির লামুয়া গ্রামের ছাদই মিয়ার গোয়ালঘর থেকে সাপটি উদ্ধার করে।

ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, গ্রামের ছাদই মিয়ার বাড়ির গোয়ালঘরের ভেতরে বিশাল অজগর সাপ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে তারা সাপটি উদ্ধার করে নিয়ে আসেন।
 
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন অজগর সাপটিকে উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!