ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জেলের জালে উঠে এল ৪ ফুট লম্বা অজগর, অতঃপর..

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৬, ৬ জুন ২০২৪
জেলের জালে উঠে এল ৪ ফুট লম্বা অজগর, অতঃপর..
ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে মাছ মারতে গিয়ে অজগর সাপ ধরেছেন ফজিবর রহমান নামে এক জেলে। বুধবার (৫ জুন) দুপুরে ভজনপুরের মুর্খাগছ সংলগ্ন প্রবাহিত করতোয়া নদীতে মাছ ধরার সময় অজগর সাপটি জালে ধরা পড়ে।

জানা যায়, বুধবার সকালে স্থানীয় ফজিবর রহমান ভজনপুরের করতোয়া নদীতে মাছ ধরতে গেলে তার জালে প্রায় চার ফুট দৈর্ঘ্যের ৪ কেজি ওজনের অজগর সাপ আটকা পড়ে। পরে জালসহ তীরে নিয়ে আসলে স্থানীয়রা দেখতে ভিড় জমায়।

এদিকে খবর পেয়ে তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দীন খাঁন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান ঘটনাস্থল গিয়ে সাপটি উদ্ধার করেন। পরে সাপটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

Advertisement

তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান জানান, করতোয়া নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে জেলের জালে অজগর সাপটি আটকে পড়ে। পরে অজগরটি উদ্ধার করা হয়। সাপটি সংকটাপন্ন প্রাণী হওয়ায় প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

পঞ্চগড়, ঠাকুরগাও ও দিনাজপুর বনবিভাগের দায়িত্বে থাকা সহকারী বন সংরক্ষক নূরুন্নাহার বলেন, তেঁতুলিয়া উপজেলা প্রশাসন অজগর সাপটি উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছেন। এটিকে সিংড়া ফরেস্টে অবমুক্ত করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: অজগর পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!