ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪১, ৫ ডিসেম্বর ২০২৩
শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার
উদ্ধারকৃত অজগর

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে করা হয়েছে।

মঙ্গলবার সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত অবমুক্ত করা হয়েছে। এর আগে, সোমবার রাতে শ্রীমঙ্গল শহরতলীর মৌলভীবাজার সড়কের রেসিডেন্সিডিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়কে একটি অজগর সাপ দেখতে পান স্থানীয়রা। পরে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন তারা। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সাপটি উদ্ধার করেন।

সজল দেব বলেন, খবর পেয়ে অজগর সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করি। পরে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত অবমুক্ত করা হয়েছে।

গত ১৫ দিনে এ এলাকায় দুইটি শঙ্খিনী সাপ এবং দুইটি অজগর সাপ লোকালয় থেকে উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!