শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন-সংলগ্ন ধানক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয়। পরবর্তীতে সাপটিকে বিশ্ববিদ্যালয়ের অদূরে গহিন জঙ্গলে অবমুক্ত করা হয়।
উদ্ধারকাজে নেতৃত্বদানকারী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের গবেষক রফিকুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় ধানক্ষেতের জালে সাপটি আটকা পড়ে। সেখানে উপস্থিত থাকা রসায়ন বিভাগের কতিপয় সচেতন শিক্ষার্থী সাপটিকে বস্তাবন্দি করে প্রক্টরিয়াল বডিকে জানান। পরে প্রক্টরিয়াল বডি আমাদের খবর দিলে আমরা সাপটি উদ্ধার করি।
.png)
রফিক আরও বলেন, সাপটি বার্মিজ পাইথন। এটি প্রায় আট ফুট লম্বা, ওজন ১০ কেজির বেশি হবে। অজগর সাপ বিষধর না। খাবারের সন্ধানে এরা মাঝেমধ্যে লোকালয়ে চলে আসে। মানুষ বিরক্ত না করলে এরা কোনো ক্ষতি করে না।