বুধবার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভাগটির সভাপতি অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা বিষয়টি জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী।
.png)
অনুষ্ঠানের দিন সকালে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। এরপর উদ্বোধনী অনুষ্ঠান, "Past, Present and Future of Marketing" শীর্ষক একটি অ্যালামনাই টক, স্মৃতিচারণ পর্ব এবং বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হবে।
মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা বলেন, আগামী শুক্রবারের অনুষ্ঠান সফল করতে এরই মধ্যে আমরা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসব কাজ করছে। আশাকরি সুন্দরভাবে দিনটি শেষ করতে পারব।
পুনর্মিলনী ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন, এ আয়োজনে অংশ নিতে এখন পর্যন্ত পাঁচ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। এছাড়া বর্তমান শিক্ষার্থীরাও বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বর্ণাঢ্য এ আয়োজনে অংশগ্রহণ করতে আগ্রহী।