রোববার সকালে উপজেলার ফুলসারা ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু জান্নাতুল কোবরা চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামের আলাউদ্দিন ও ফাতেমা দম্পতির মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।
.png)
শিশুটির নানা সিরাজুল ইসলাম জানান, তাদের বাড়ির উঠানের এক কোণে ধান সেদ্ধ করতে পানি রাখার জন্য গর্ত করা আছে। সেখানে ধান সেদ্ধ শেষে পরিত্যক্ত পানি জমে ছিল। সকাল ৭টার দিকে খেলা করতে করতে জান্নাতুল কোবরা ওই পানিতে পড়ে যায়। জান্নাতুল কোবরার মা বাড়ির মধ্যে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে ধান ভেজাতে তৈরি করা গর্তের পরিত্যক্ত পানিতে তাকে ভেসে থাকতে দেখে চিৎকার দেন। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা আল্ ইমরান বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।’