ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৬, ৩১ মে ২০২৪
ঝালকাঠিতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
ফাইল ফটো

ঝালকাঠির নলছিটি উপজেলায় পুকুরে ডুবে সামিয়া আক্তার (৫) ও সাবিনা আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যার দিকে উপজেলার কুশংগল ইউনিয়নের মুখিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সামিয়া আক্তার জাকির হোসেনের মেয়ে এবং সাবিনা আক্তার বাচ্চু হাওলাদারের মেয়ে। তাদের বাড়ি উপজেলার কুশংগল ইউনিয়নের মুখিয়া গ্রামের বাসিন্দা। নিহতরা সম্পর্কে চাচাতো বোন। 

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী।

Advertisement

নিহতদের দাদা হারুন হাওলাদার বলেন, বিকেলে নাতনি সামিয়া ও সাবিনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে পাড়ে জুতা দেখতে পেয়ে পুকুরে নেমে সামিয়াকে খুঁজে পাই। এরপর আরো একজোড়া জুতা পুকুরের পাশে দেখতে পেয়ে ভালো করে খোঁজাখুঁজি করে সাবিনাকেও পাই। দুজনকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!