মৃত লাবিবা উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর গ্রামের আলামিন চৌধুরীর মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে শিশু লাবিবা বাড়ির সামনে খেলা করছিলো। কোনো এক সময় পুকুরের পানিতে ডুবে যায় সে। তার পরিবারের লোকজন তাকে না পেয়ে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তারা দেখতে পান পাশের পুকুরে তার লাশ ভাসছে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
কেন্দুয়া থানার ওসি এনামুল হক পিপিএম বলেন, পানিতে ডুবে শিশু লাবিবা মৃত্যুর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা মৃতের পরিবারের কেউ জানায়নি।