ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাজে ব্যস্ত মা, পুকুরে ডুবে মরলো ছোট্ট আলিশবা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২০, ২৪ মে ২০২৪
কাজে ব্যস্ত মা, পুকুরে ডুবে মরলো ছোট্ট আলিশবা
শিশু আলিশবা

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে পুকুরে ডুবে আলিশবা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের গোপালপুর গ্রামের জালাল উদ্দিনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। শিশু আলিশবা আবুধাবি প্রবাসী আমিরুল ইসলাম লিটনের সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলিশবাকে ঘরে রেখে পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন মা বিনা আক্তার। হঠাৎ তাকে কোথাও না পেয়ে খুঁজতে থাকেন তিনি। একপর্যায় নিহতের চাচি সোনিয়া আক্তার শিশু আলিশবাকে বাড়ির সামনে পুকুরের ভাসতে দেখেন। এ সময় তাকে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আনোয়ারুল হক মিলন।

সেনবাগ থানার ওসি মো. নাজিম উদ্দিন বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয়নি। তবে এ বিষয়ে খোঁজ খবর নেয়া হবে।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!