ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ওজু করতে গিয়ে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৭, ১৩ এপ্রিল ২০২৪
ওজু করতে গিয়ে পুকুরে ডুবে যুবকের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ওজু করতে গিয়ে সুলতান সরদার নামে এক যুবক পানিতে ডুবে মারা গেছেন।

শুক্রবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নেত্রাবতী বটতলা জামে মসজিদ সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত সুলতান সরদার উপজেলার ডোরাবতী গ্রামের মৃত দোয়বক্স সরদারের ছেলে।

নিহতের ভাই আ. বারেক সরদার জানান, নামাজের জন্য ওজু করতে গেলে পুকুরে পড়ে যান সুলতান সরদার। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!