শিশুর বাবা রামজয় সাহা বলেন, মঙ্গলবার দুপুরে প্রীতমকে তার মা ঘরের উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলা করতে দিয়ে পাশের ঘরে রান্নার কাজ করছিলেন। এ সময় মায়ের অজান্তে শিশুটি ঘরের পাশে একটি পুকুরে চলে যায়। কাজ শেষে সাড়া শব্দ না পেয়ে তাকে আশপাশে খুঁজতে থাকেন মা। শিশুটিকে কোথাও না পেয়ে পরিবারের লোকজন ঘরের পাশের পুকুরে যান। এ সময় প্রীতমকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাদেকুল করিম বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে পানিতে ডুবে উপজেলার বিভিন্ন এলাকার পাঁচ শিশু মারা গেছে।
.png)
মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবু বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পানিতে ডুবে শিশুর মৃত্যুরোধে সবাইকে যত্নশীল ও সচেতন হতে হবে।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় পলাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।