ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মায়ের পাশ থেকে গিয়ে পানিতে ডুবে নিথর নূরনবী

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১০, ১১ ফেব্রুয়ারি ২০২৪
মায়ের পাশ থেকে গিয়ে পানিতে ডুবে নিথর নূরনবী
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. নূরনবী নামে এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লাঙলখালী স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। শিশু নূরনবী ওই এলাকার মো. নয়নের ছেলে।

জানা যায়, সকালে শিশু নূরনবীকে নিয়ে স্টেডিয়ামের মাঠে কাঠের গুড়ি শুকানোর কাজ করছিলেন তার মা রেশমা বেগম। তার অগোচরে শিশু নূরনবী পাশের পুকুরে পড়ে যায়। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন মা রেশমা বেগম। খোঁজাখুঁজির একপর্যায় পুকুরের মধ্যে নূরনবীকে ভাসতে দেখে চিৎকার দেন তিনি। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে শিশু নূরনবীকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!