হবিগঞ্জে পানিতে ডুবে তামিম আহমেদ নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তামিম উপজেলার পইল ইউপির আউশপাড়া গ্রামের ছায়েদ মিয়ার ছেলে।
জানা যায়, তামিম বাড়ির পাশে খেলাধুলার এক পর্যায়ে একটি পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক মো. ইউসুফ শিশু তামিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।