শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায়। এর আগে, চুনারুঘাট পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পৌরসভার বড়াইল গ্রামের মৃত আ. কাইয়ুমের ছেলে।
পুলিশ জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য গত ৬ জানুয়ারি হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার অন্তর্গত ধলাইপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (ভোটকেন্দ্র) আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে চুনারুঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। এ মামলায় শাহ প্রান্তকে প্রধান আসামি করা হয়।
.png)
চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান, এর আগেও এ মামলায় আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া শাহ প্রান্তর বিরুদ্ধে বিস্ফোরক মামলা, ডিজিটাল নিরাপত্তা মামলা ও পুলিশ অ্যাসল্টসহ তিনটি মামলা রয়েছে।