ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে নদীতে ভেসে এলো বস্তাবন্দি যুবকের মরদেহ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৬, ২ মার্চ ২০২৪
হবিগঞ্জে নদীতে ভেসে এলো বস্তাবন্দি যুবকের মরদেহ
উদ্ধার হওয়া যুবকের মরদেহ। ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া করাঙ্গী নদী দিয়ে ভেসে এসেছে অজ্ঞাত এক যুবকের (৩২) বস্তাবন্দি মরদেহ। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেছে।

শনিবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব।

তিনি জানান, করাঙ্গী নদীর হুরুমোড়া হাওরের গাতাবের নামক স্থানে বস্তাবন্দি একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি থানায় অবগত করলে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে- পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের পর মরদেহটি বস্তাবন্দি করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!