ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খেলতে খেলতে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৬, ২৭ এপ্রিল ২০২৪
খেলতে খেলতে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই খালাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মোহনপুরে জাহানাবাদ ইউনিয়ন অন্তর্গত খাড়তা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মোহনপুরের খাড়তা গ্রামে রুবেল হোসেনের পাঁচ বছরের ছেলে রজব আলী ও তার খালাতো বোন নাটোরের লালপুর উপজেলার মুকুল হোসেনের পাঁচ বছরের মেয়ে কেয়া খাতুন। 

জানা যায়, মায়ের সঙ্গে খালার বাড়িতে বেড়াতে যায় শিশু কেয়া খাতুন। সকালে খালাতো ভাইয়ের সঙ্গে খেলাধুলার একপর্যায়ে তারা বাড়ির পাশের বাচ্চু হোসেনের লিজ নেয়া সরকারি পুকুরে ডুবে যায়। পরে তাদের দুইজনকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করা হয়। স্থানীয়রা পুকুরে নেমে খুঁজতে থাকেন। একপর্যায়ে পুকুরে ওই দুই শিশুকে অচতেন অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।  

Advertisement

মহানগর থানার ওসি হরিদাস মন্ডল বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ দুটি পরিবারে কাছে হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!