ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ২৭ মার্চ ২০২৪
নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সৃজা মনি (৬) নবীনগর উপজেলার বিদ্যাকুট পশ্চিমপাড়া গ্রামের সামির হোসেনের মেয়ে ও একই এলাকার আব্দুল আলী মিয়ার মেয়ে তাকিয়া (৫)। তারা সম্পর্কে চাচাতো বোন ছিলো।

জানা যায়, দুপুরে বাড়ির পাশে দুই চাচাত বোন খেলা করছিলো। খেলার কোনো এক ফাঁকে বাড়ির পাশে থাকা পুকুরে দুই বোন অসাবধানতাবশত পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে কোনো শিশুকে কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে দুপুরে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!