বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রত্নাই বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মো. নুরুল ইসলাম।
আটককৃত নীতিশ পাল বালিয়াডাঙ্গী উপজেলার বেলতলা গ্রামের ধীরেন পালের ছেলে।
.png)
কমান্ডার নায়েব সুবেদার নুরুল ইসলাম জানান, বুধবার রাতে আমজানখোর ইউনিয়নের রত্নাই বিওপির ঠকবস্তি বটতলা সীমানায় ডিউটি করার সময় ভারত থেকে অবৈধভাবে প্রবেশকালে নীতিশ পালকে আটক করা হয়। তিনি দীর্ঘ আট বছর ধরে দিল্লির রাস্তার কাজ করতেন। পরে তাকে বালিয়াডাঙ্গী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির বলেন, একটি এজাহার দায়ের করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।