ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোটি টাকার অবৈধ সম্পদ, স্ত্রীসহ কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০২:১১, ২১ মে ২০২৪
কোটি টাকার অবৈধ সম্পদ, স্ত্রীসহ কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে মামলা
ফাইল ফটো

কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাস্টমসের এক সাবেক কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২০ মে) মামলাটি করেন দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক সবুজ হোসেন।

মামলায় অভিযুক্তরা হলেন- সাবেক রাজস্ব কর্মকর্তা আবদুল বারিক ও তার স্ত্রী ফেরদৌস ইয়াসমিন খানম।

Advertisement

দুদকের সহকারী পরিচালক সবুজ হোসেন বলেন, সাবেক রাজস্ব কর্মকর্তা আবদুল বারিক ও তার স্ত্রীকে আসামি করে একটি মামলা করা হয়েছে। আরেকটিতে আবদুল বারিককে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২০ সালের অক্টোবরে আবদুল বারিক ও তার স্ত্রীকে সম্পদ বিবরণী জমা দিতে বলে দুদক। পরে তারা দুজনই বিবরণী জমা দেন। কিন্তু যাচাই-বাছাইয়ের পর দুদক জানতে পারে- কাস্টমস কর্মকর্তার স্ত্রী এক কোটি ৯২ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ সম্পদের মালিক। গৃহিণী হয়েও স্বামীর অবৈধ আয়ে এসব সম্পদের মালিক হন তিনি। অপরদিকে আবদুল বারিক এক কোটি ২৩ লাখ ১৪ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!