ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাগল চুরি করতে গিয়ে ধরা খেলেন চার নারী-পুরুষ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৫, ২১ মে ২০২৪
ছাগল চুরি করতে গিয়ে ধরা খেলেন চার নারী-পুরুষ
ফাইল ফটো

চট্টগ্রামের সীতাকুণ্ডে ছাগল চুরি করে পালানোর সময় দুই নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ মে) দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের শহীদ মিনার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পটিয়া উপজেলার মো. আবুল কালাম ও মো. বাবুল এবং রাঙ্গুনিয়া উপজেলার সাখী ও বিউটি।

Advertisement

সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন বলেন, চোরাই দলের সদস্যরা মাঠ থেকে কৌশলে তিনটি ছাগল চুরি করে পালানোর সময় এক কৃষক দেখতে পান। এ সময় তার চিৎকারে এলাকাবাসী ধাওয়া করে ভাটিয়ারী শহীদ মিনারের সামনে থেকে তিনজনকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

ওসি বলেন, চারজনই দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় চুরির মামলা দায়েরের পর সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!