নির্যাতনের ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। শনিবার দুপুর থেকে ফেইসবুকে কয়েকটি ছবি ভাইরাল হয়।
সম্প্রতি সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার ব্যবসায়ী লেদা গাজীর মুদি দোকান থেকে এক বস্তা পেঁয়াজ চুরি হয়। সেই চুরির চিত্র তার দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে অভিযুক্ত ওমর ফারুককে।
.png)
ওমর ফারুক পার্শ্ববর্তী জেলা নোয়াখালীর চাদখিল উপজেলার বাংলা বাজার বাসিন্দা।
পোদ্দার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ সাংবাদিকদের মুঠোফোন জানান, অভিযুক্ত ওমর ফারুক সাপ্তাহিক খানিক পূর্বে ব্যবসায়ী লেদা গাজীর দোকান থেকে এক বস্তা পেঁয়াজ চুরি করে। চুরির ঘটনা দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। শনিবার সকালে ফের ওমর ফারুক পোদ্দার বাজারে ঘুরাফেরা করলে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে। পরে অভিযুক্ত ব্যক্তির আত্মীয়-স্বজন আসলে তাকে তাদের হাতে দেওয়া হয়। মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
চন্দ্রগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, চুরির অভিযোগ এনে এক ব্যক্তিকে কে বা কারা মারধর করছে। লোকটার পরিচয় ও বিস্তারিত তথ্য নিতে পুলিশ কাজ করছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।