ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
ময়মনসিংহ সিটি করপোরেশন

অস্ত্র মামলায় কাউন্সিলরের ১০ বছর কারাদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৪, ৯ মে ২০২৪
অস্ত্র মামলায় কাউন্সিলরের ১০ বছর কারাদণ্ড
কাউন্সিলর রাশেদুজ্জামান নোমান

ময়মনসিংহে অস্ত্র মামলায় সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রাশেদুজ্জামান নোমানকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৮ মে) দুপুরে এ রায় ঘোষণা করেন ময়মনসিংহের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়নব বেগম।
দণ্ডপ্রাপ্ত রাশেদুজ্জামান নোমান ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি নগরীর গন্ডপা এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হযরত আলী। 

Advertisement

তিনি জানান, কোতোয়ালি মডেল থানার একটি অস্ত্র মামলায় আদালতের বিচারক এ দণ্ড ঘোষণা করেছেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!