[ আন্তর্জাতিক ]
দুই সপ্তাহ পর খুলছে রিয়াদের কিং খালেদ বিমানবন্দর
ছবি: সংগৃহীত
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ভয়াবহ হামলার প্রেক্ষিতে বন্ধ হয়ে যাওয়া সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ বিমানবন্দর আজ রোববার আবারও খুলছে। হুথিদের হামলায় একসঙ্গে এক ডজনের বেশি মানুষ নিহত হওয়ার পর গত ১২ অক্টোবর বন্ধ করে দেওয়া হয়েছিল বিমানবন্দরটি। ফলে প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর আবারও বিমানবন্দরটির কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
শনিবার (২৫ অক্টোবর) কিং খালেদ বিমানবন্দর কর্তৃপক্ষ এক্সে এক পোস্টে এই তথ্য জানানো হয়।
এএফপি খবর অনুযায়ী, এক্স পোস্টে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ‘২৫ অক্টোবর থেকে কিং খালেদ বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য টার্মিনাল-১ এবং সৌদির এয়ারলাইন্স কর্তৃক পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য টার্মিনাল-২ ব্যবহার করা হবে।’
ইয়েমেনের হুথিরা রিয়াদ বিমানবন্দরকে লক্ষ্য করে গত দুই সপ্তাহে একাধিকবার হামলা চালিয়েছে। এতে এই বিমানবন্দরে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় আরও অন্তত পাঁচজনের প্রাণ গেছে। এমন পরিস্থিতিতেই রিয়াদ বিমানবন্দর চালু করতে যাচ্ছে দেশটি।
ডেইলি-বাংলাদেশ/জেডআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!