ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন
ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় নাদিম আলি নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর আরেকটি ধারায় তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিনিয়র স্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক মোহা. আদীব আলী এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত নাদিম আলী ভোলাহাট উপজেলার গোয়ালবাড়ি ইউপির তিলোকি গ্রামের খাইরুল ইসলামের ছেলে।

Advertisement

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল জম জানান, ২০২১ সালের ২৯ আগস্ট শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউপির ধোবড়া বাজার এলাকায় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নাদিমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করেন র‍্যাবের এসআই হাফিজুর রহমান। আজ সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!