মৃত সুমাইয়া আক্তার চাঁদপুর সদর উপজেলার তরপুচন্ডী ইউনিয়নের কাঠেরপুল এলাকার নিপু কাজীর স্ত্রী। তিনি পুরান বাজার ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
জানা যায়, দুই বছর পূর্বে চাঁদপুর সদর উপজেলার তরপুচন্ডী ইউনিয়নের কাঠেরপুল এলাকার শাহজাহান কাজীর ছেলে নিপু কাজীর সঙ্গে সুমাইয়া আক্তারের বিয়ে হয়। দীর্ঘদিন যাবত তার শাশুড়ির সঙ্গে বাগবিতণ্ডা ও ঝগড়া চলছিল। তারা পাঁচ বান্ধবী মিলে নাজিরপাড়ায় বাসা ভাড়া নিয়ে একসঙ্গে থেকে পড়াশোনা করতেন। ঈদে সবাই বাড়িতে যান। গত দুইদিন পূর্বে শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া হলে তিনি নাজিরপাড়ায় ভাড়া বাসায় চলে আসেন। সেখানে এসে ফ্যানের সঙ্গে রশি লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেন পরিবারের স্বজনরা।
.png)
এদিকে বাড়ির মালিক বাসা থেকে দুর্গন্ধ পেয়ে ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানায়। এরপর চাঁদপুর সদর মডেল থানার এসআই আব্দুল আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে ইউসুফ ভিলার চতুর্থ তলার ভাড়াটিয়া বাসার দরজা ভেঙে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক মীর, এসআই লোকমান, এসআই ইসমাইল ঘটনাস্থল পরিদর্শন করে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে আসেন।
চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক মীর জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবে না।