ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায় প্রাণ দিলেন মা

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ২ এপ্রিল ২০২৪
মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায় প্রাণ দিলেন মা
প্রতীকী ছবি

নীলফামারীর কিশোরগঞ্জে মিনা রানী (৪২) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে উপজেলার রনচন্ডী ইউনিয়নের ক্যামেরার বাজার বানিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মিনা রানী (৪২) একই গ্রামের ভুবেন চন্দ্র রায়ের স্ত্রী।   

স্বজন ও এলাকাবাসী জানান, সোমবার তার ছোট মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। এতে এলাকাজুড়ে সমালোচনা শুরু হয়। একইসঙ্গে স্বজনদের অপমান সহ্য করতে না পেরে বিষপান করেন মিনা রানী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

Advertisement

স্থানীয় ইউপি সদস্য ধরনী ক্লান্ত রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মেয়ে পালিয়ে যাওয়ায় কারণে তিনি বিষপানে আত্মহত্যা করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নীলফামারী
লিংক সফলভাবে কপি হয়েছে!