ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নীলফামারীতে ভেজালবিরোধী অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৬, ১৬ মার্চ ২০২৪
নীলফামারীতে ভেজালবিরোধী অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারীর সৈয়দপুরে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।  

শনিবার বিকেলে শহরের এ দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ সময় অভিযান পরিচালনা করেন বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আহজারুল ইসলাম। 

ভোক্তা অধিকারের অভিযান সূত্রে জানা যায়, শহরের বিসমিল্লাহ ফল ভান্ডার নামে একটি প্রতিষ্ঠানের ফল সংরক্ষণের অনিয়মিত ও মূল্য তালিকা না থাকায় ১ লাখ টাকা ও একটি হোটেলে খাবারে রং মেশানোর দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

Advertisement

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় উপপরিচালক আহজারুল ইসলাম বলেন, অভিযান পরিচালনা করে দুই প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। আগামীতে অভিযান অব্যাহত থাকবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!