ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জের লেবুর বাজারে উত্তাপ, জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৫, ১২ মার্চ ২০২৪
হবিগঞ্জের লেবুর বাজারে উত্তাপ, জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

পবিত্র রমজান মাসের শুরুতেই উত্তাপ ছড়াচ্ছে লেবুর বাজার। মাত্র ক’দিন আগেও যেখানে লেবুর বাজার ছিল স্থিতিশীল, সেখানে দিন কয়েকের ব্যবধানে হালির দামে তা গিয়ে দাঁড়িয়েছে প্রায় তিনগুণে।

এমতাবস্থায় লেবুর বাজার স্থিতিশীল রাখতে মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিদফতর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

তিনি জানান, চৌধুরী বাজার এলাকার লেবু ব্যবসায়ী ফরিদ মিয়া ৪৪ টাকায় কেনা এক হালি লেবু ১২০ টাকা করে বিক্রি করছিলেন। তাকে কাগজপত্র দেখাতে বললে তিনি তা দেখাতে পারেনি। পরে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

এছাড়াও বেশি মূল্য আদায়ের অভিযোগে ফল বিক্রেতা তাজুল, সুজন ও আলু বিক্রেতা তাহমিদ এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা করে জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!