ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কৃষি জমি থেকে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৮, ১২ মার্চ ২০২৪
কৃষি জমি থেকে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা 
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে জোর করে মাটি কাটার দায়ে ৪ জনকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার দুপুরে সদর উপজেলার বাসুদেব ইউপির চান্দি এলাকায় অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন।

জরিমানা প্রাপ্তরা হলেন জেলা শহরের কালাইশ্রীপাড়া এলাকার রাজকুমার সাহার ছেলে দিলীপ সাহা, একই এলাকার মানিক লাল সাহার ছেলে দীপ্ত সাহা, জেলার সদর উপজেলার বাসুদেব এলাকার এলাহী ভূইয়ার ছেলে আলাউদ্দীন ভূইয়া ও চান্দি এলাকার সফিকুল আলমের ছেলে রাশেদুল আলম।

Advertisement

জানা যায়, কিছু প্রভাবশালী ভূমিখেকুচক্র সদর উপজেলার বিভিন্ন জায়গায় সরকারি ও মালিকানাধীন কৃষি জমিতে ড্রেজার মেশিন লাগিয়ে গভীর গর্ত করে মাটি কেটে অন্যত্র বিক্রি করছিলেন। এ নিয়ে ভূমিখেকু চক্রের সদস্যদের বাধা দেন স্থানীয়রা। পরে খবর পেয়ে  সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন চারজনকে আটক করে ৫০ হাজার টাকা করে ২ লাখ টাকা জরিমানা করেন। অভিযানে কৃষি জমি গভীর গর্তে পরিণত করার সময় দুটি ড্রেজার মেশিন উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচারনাকারী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন জানান, দুপুরে চান্দি এলাকায় কৃষি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে জোর করে মাটি কাটার দায়ে অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করা হয়। পরে ওই ৪ জনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। সেখান থেকে দুটি অবৈধ ড্রেজার মেশিন উদ্ধার করা হয়েছে। এ সময় সদর মডেল থানা পুলিশ ও স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তরা উপস্থিত ছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!