গ্রেফতারকৃতরা হলেন- শহরের দক্ষিণ পৈরতলা এলাকার পাণ্ডু মিয়ার ছেলে পিয়াস, কাজীপাড়া এলাকার আবেদ মিয়ার ছেলে রাব্বি ও দক্ষিণ পৈরতলা এলাকার ছায়েদ মিয়ার ছেলে আল আমিন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের পুনিয়াউট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। পরে তাদের তল্লাশি করে রামদা, ছুরি ও চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত ডাকাত, ছিনতাইকারী ও চোর।
.png)
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত পিয়াসের বিরুদ্ধে ১০টি ও আল আমিনের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। দুপুরে কোর্টের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।