শনিবার বিকেলে জেলা সদরের কলেজ গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ সুপার মুক্তা ধর।
.png)
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি পৌরসভার কলেজ গেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০৮ কার্টন বিদেশি সিগারেটসহ ছরাফ চাকমাকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে সিগারেট বহনকারী একটি অটোরিকশা উদ্ধার করা হয়। সিগারেটের বর্তমান বাজার মূল্য দুই লাখ আট হাজার টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।