ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দর্শনায় কোটি টাকার সোনা উদ্ধার, যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫২, ৮ মার্চ ২০২৪
দর্শনায় কোটি টাকার সোনা উদ্ধার, যুবক গ্রেফতার
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলার দর্শনা সুলতানপুর সীমান্তের পাকারাস্তা থেকে ১০টি সোনার বারসহ এক যুবককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য এক কোটি ১৫ লাখ টাকা।

শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়ানের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজিবির টহল কমান্ডার হাবিলদার হাকিম জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার নাস্তিপুর গ্রামের পাকারাস্তার মোড়ে অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। এ সময় এক যুবক বাইসাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবির সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে জনগণের সামনে তার দেহ তল্লাশি করে কোমর থেকে ১০ পিস সোনার বার (১ কেজি ১৬৬ গ্রাম) জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি ১৫ লাখ টাকা।

Advertisement

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ জাহিদুর রহমান জানান, গ্রেফতারকৃত ব্যক্তিকে দর্শনা থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল চুয়াডাঙ্গা ট্রেজারিতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!