ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সোনারগাঁয়ে ট্রাকচাপায় প্রাণ গেল পথচারীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০১, ৩ মার্চ ২০২৪
সোনারগাঁয়ে ট্রাকচাপায় প্রাণ গেল পথচারীর
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দ্রুতগামী ট্রাকচাপায় ইমরান (২৬) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক ও ঘাতক চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার সকালে এশিয়ান হাইওয়ের সাদিপুর বরইবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান সোনারগাঁয়ের সাদিপুর কোনাবাড়ি এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক বলেন, সকালে ইমরান নামের ঐ ব্যক্তি এশিয়ান হাইওয়ের সাদিপুর বরইবাড়ি এলাকায় সড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসীর সহযোগিতা ঘাতক চালক ও ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!