সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের স্টেশন রোডে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানের এমন চিত্র দেখা গেছে।
জানা গেছে, অভিযানে মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করে বেশি দামে লেবু বিক্রির দায়ে রিয়াজুদ্দিন বাজারের মেম্বার বাণিজ্যালয়কে ৫০ হাজার টাকা ও মাসুরা বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
এছাড়া একই অপরাধে মিতালী বাণিজ্যালয়কে ১৫ হাজার এবং বিসমিল্লাহ্ বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিদফতরের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ বলেন, আড়তে মূল্য তালিকা নেই। একেক সময় একেক দামে বিক্রি করে ওরা। বাগান থেকে লেবু কেনার রশিদও নেই। এই পর্যন্ত ৪টি প্রতিষ্ঠানকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।