জরিমানাপ্রাপ্ত রেস্টুরেন্টগুলো হলো দাওয়াত ই মেজবান, স্টার লাউঞ্জ, ক্রাউন রেস্টুরেন্ট, ক্রাউন বুফ অ্যান্ড পার্টি সেন্টার, ক্রাশ স্টেশন, দ্যা ডাইনিং লঞ্জ ও সিরাজ চুইজাল। তাদের সবাইকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, এই বিল্ডিংটি পরিদর্শন করে দেখা গেছে, এটি আবাসিক ভবন হিসেবে অফিস কমপ্লেক্স হিসেবে থাকার কথা। কিন্তু অফিস কমপ্লেক্সের পরিবর্তে তারা রেস্টুরেন্ট পরিচালিত করেছে। সবচেয়ে দুঃখজনক বিষয়টি হচ্ছে ইমার্জেন্সি এক্সিটটা সঠিকভাবে ব্যবহার করছে না। সেটায় প্রতিবন্ধকতা আছে। এই প্রতিবন্ধকতা থাকার কারণে প্রত্যেককে জরিমানা করেছি। সেই সঙ্গে আগামী ৭ দিনের মধ্যে সেটি অপসারণ করার জন্য বলা হয়েছে।
.png)
তিনি আরো বলেন, যদি তারা ৭ দিনের মধ্যে অপসারণ না করে আমরা সেটি ভেঙে ফেলবো। ৭টি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা করে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অথরাইজ অফিসার মো. ইলিয়াস, ইমারত পরিদর্শক মো. শফিউল্লাহ, শামসুজ্জামান নয়ন, ইমাম মো. রুবেল, মো. সারোয়ার হোসেন ও তারিফুর রহমান।